দেশজুড়ে

ওষুধের দোকানে নিষিদ্ধ ট্যাবলেট, দোকানিকে জরিমানা

নওগাঁয় ওষুধের দোকানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট রাখার দায়ে এক দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার-নওগাঁ রজাকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন।

মির্জা ইমাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শহরের পার-নওগাঁ রজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘হক মেডিক্যাল স্টোর’ নামে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে হক মেডিক্যাল স্টোরের মালিক একরামুল হক বকুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/আরএআর/এমকেএইচ