প্রবাস

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের কার্যকরী কমিটির সভা

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের বৃহৎ সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির কার্যকরী কমিটির সভা স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সভার এজেন্ডাসহ সার্বিক আলোচনা করেন সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। সমিতির প্রথম সদস্য শরীফ মৃধার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সভাপতি আশরাফ পাটুয়ারী, ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ খান, শাওন আহমেদ, নাহিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক আমিন মুন্সী, দফতর সম্পাদক আবু হানিফ, আন্তর্জাতিক সম্পাদক আলী মামুন, অর্থ সম্পাদক কবির হোসেন, আপ্পায়ন সম্পাদক সারোয়ার হোসেন, নজরুল ইসলাম শামীম, জামাল খান, মো রাজ ও আব্দুল মুমিন প্রমুখ।

সভায় বাংলাদেশ ওয়েজ আনার্স বোর্ডের সদস্য পদের জন্য আবেদন, নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান, ভেনিসে স্থায়ী একটি কবরস্থানের জায়গার জন্য আবেদন, সমিতির মাসিক চাঁদা, সমিতির স্থায়ী একটি কার্যালয়সহ আগামী এক বছরের বিভিন্ন কার্যাবলী বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

সমিতির সকল কার্যক্রমে কুমিল্লার সমিতির নেতৃবৃন্দরা সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর/জেআইএম