দেশজুড়ে

মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০-৩২ বছর।

বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুতের অফিস থেকে দূরে ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রাতের যে কোনো সময় ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ বিশ্বাস।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

কামাল উদ্দিন/এসআর/এমকেএইচ