দেশজুড়ে

কুমিল্লায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ মে) ভোর ৩টায় আদর্শ সদর উপজেলার বাঁশমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ২০ পিস ইয়াবা ও সাত কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকা সূত্রাপুর এলাকার আশাপূর্ণ সরকারের ছেলে বিশ্বজিত সরকার (২৫), নারায়ানগঞ্জ ফতুল্লার বাসুদেব বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস (২০) ও কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাঁশমঙ্গল এলাকায় মৃত আবদুর রশিদের ছেলে চঞ্চল মিয়া (৩৫)।

ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টার দিকে বাঁশমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ২০ পিস ইয়াবা ও ছয় কেজি গাঁজাসহ চঞ্চল মিয়কে আটক করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিলেন।

তিনি আরও জানান, অপর অভিযানে কালখারপাড় বিদ্যুৎ কেন্দ্রের এলাকায় থেকে এক কেজি আটশ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ বিশ্বজিত সরকার ও বাপ্পি বিশ্বাসকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা পর দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হলেছে।

এএইচ/এমকেএইচ