কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই) ভোরে ওই ইউনিয়নের আশারকোটা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রেনেসাঁ পত্রিকার সম্পাদক। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব।
নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে ২০১৭ সালের বিস্ফোরক আইনে একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস