দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জনায়, বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কাউন্সিলরের অবস্থা আশঙ্কাজনক।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজম এর সত্যতা নিশ্চিত করেছেন।
জাহিদ পাটোয়ারী/এসজে