নারায়ণগঞ্জ মহানগরের হাজীগঞ্জ কদমতলী পুল এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পাঁচটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ১১টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, হাজীগঞ্জ ২টি ইউনিট ও তাদের দুইটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫টি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত তদন্ত করে দেখা হচ্ছে।মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস