রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলাশ আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলার বীরকুৎসা রেলওয়ে স্টেশনের উত্তরে শোলাকুরা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ উপজেলার কোনাবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, এ নিয়ে নিহতের পরিবারের থানায় কোনো অভিযোগ করেননি। তাছাড়া প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হওয়ায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ফয়সাল আহমেদ/আরএডি