জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকা এবং জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়ার শপথ নিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ শপথ নেন তারা।
ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫৬৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের শপথবাক্য পাঠ করান সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক।
শপথ পাঠকালে শিক্ষার্থীরা সামনে হাত তুলে একসঙ্গে বলেন, ‘মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকবো। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবো। বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ সর্বদা মেনে চলবো। জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকবো। যে কোনো দুঃখ-কষ্ট-গ্লানি-পরাজয় ও প্ররোচনায় জঙ্গিবাদ এবং মাদক থেকে বিরত থাকবো। জীবনের কোনো অবস্থায়ই মাদক স্পর্শ করবো না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান।
এসআর/এএসএম