দেশজুড়ে

রাজশাহীতে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, আসামি গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকার ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ মামলায় পলাতক আসামি লোকমান ওরফে রুকুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি জিলালুর রহমান।

এরআগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ফরিদপুর ভাঙ্গা থানার এক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রুকু তাহেরপুর চৌকিরপাড়া মহল্লার সুলতানের ছেলে।

তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি জিলালুর রহমান বলেন, ধর্ষণ মামলার আসামি রুকু বেশ কিছুদিন ধরেই আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ফরিদপুর ভাঙ্গা থানার এক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো

গত ৭ আগস্ট ওই বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় মামলা করেন তার বড় মেয়ে। মামলার পর বৃদ্ধাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

এসআর/এএসএম