দেশজুড়ে

কুমিল্লায় ৫০ করদাতাকে সম্মাননা দিলো রাজস্ব বোর্ড

২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি, নারী ও তরুণ ক্যাটাগরিতে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৯ জন করদাতা এবং একজন ট্যাক্স কার্ডধারীসহ মোট ৫০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা করভবন প্রাঙ্গণে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন। কর অঞ্চল কুমিল্লার কমিশনার খন্দকার খুরশীদ কামালের সভাপতিত্বে এসময় কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসান উপস্থিত ছিলেন।

কুমিল্লা কর অঞ্চল অফিস সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, এ কে সামাদ সাগর, ডা. দিলীপ কুমার রায়।

দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে সম্মাননা পান শাহ মো. আলমগীর খান, ডা. মো. বদরুল আলম। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে সম্মাননা পান নাছিমা আক্তার চৌধুরী এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা পেয়েছেন মো. আবুল কাশেম পাটোয়ারী।

কুমিল্লা জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. কামরুজ্জামান ভূঁইয়া, মো. খোরশেদ আলম, মো. সরফরাজ হাসান। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে সম্মাননা পান হাজি মো. জানু মিয়া, মো. আবদুস ছাত্তার। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে জেসমিন আক্তার এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন সাইফুর রহমান।

ফেনী থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন শুসেন চন্দ্র শীল, বেলায়েত হোসেন, মো. ফারুক হারুন। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে দিল আফরোজ বেগম ও বিলাস চন্দ্র সাহা, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা মোসা. আলেয়া আক্তার ঝুমুর এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন মো. হেলাল উদ্দিন।

নোয়াখালী থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. আবু তাহের, আমিরুল হায়দার চৌধুরী ও মো. হুমায়ুন কবির। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ডা. মো. সাহাবুদ্দিন, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে আরাধনা সাহা এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন মো. ফিরোজুজ্জামান।

লক্ষ্মীপুর জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. রিয়াসাত হোসেন, সঞ্জীব মজুমদার, খোরশেদ আলম। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে মিলন কান্তি পাল, ফজলুল কাদের দুলাল, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে সুলতানা রাবেয়া খানম এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেন মো. রাসেল রায়হান।

চাঁদপুরে থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. সেলিম খান, মো. লতিফ তরফদার, ফারুক আহমদ আখন্দ। দীর্ঘসময় কর প্রদানকারী হিসেবে প্রদীপ কুমার সাহা, জীবন কৃষ্ণ সাহা, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে পিংকী আক্তার এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেন শান্ত খান।

ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. রুহুল আমিন ভূঁইয়া, মো. খায়রুল হাসান, এ এস এম মহিউদ্দিন মোনেম। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে সম্মাননা পান অসিত কুমার বণিক, আবু জাহের মৃধা। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে ঝুমা সাহা এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতার সম্মাননা লাভ করেছেন আওলাদ আলী।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/এএসএম