একদম তাই। নামজাদা সব আবেদনময়ী নারীদের পিছনে ফেলে ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান হয়েছে বিবারেরই অর্ধনগ্ন ছবি। এটাই হলিউডে এখন হট কেক খবর। জানা গেছে, ক্ল্যাশ ম্যাগাজিন তাদের একশতম সংখ্যার প্রচ্ছদে সবচেয়ে আবেদনময়ী ও সুদর্শন পুরুষ হিসেবে মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের ছবি অলংকৃত করেছে। ছবিটিতে বিবারকে দেখা যায় মাথায় হ্যাট পরিহিত। এছাড়া তার তার বসনে ছিলোনা আর কোনো পোশাক। যদিও ছবিটির কিছু অংশ সেন্সর করেই প্রকাশ করেছে ম্যাগাজিনটি। ছবিটির অবস্থান দেখে বুঝা যায় ফটোশুটটি করা হয়েছিলো কোনো এক সমুদ্র তীরে। এদিকে প্রায় সব ধরনের সাফল্যের ছোঁয়া পেলেও সংগীতের অস্কারখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডটাই ছোঁয়া হয়নি মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের। তবে এবার আর হতাশ হতে হয়নি এই ক্ষুদে তারকাকে। ৫৮তম গ্র্যামিতে ঠিকই পুরস্কার উঠলো তার হাতে। দুই ডিজে স্ক্রিলেক্স অ্যান্ড ডিপলোর সঙ্গে তার গাওয়া ‘হোয়্যার আর ইউ নাউ’ পেয়েছে বেস্ট ড্যান্স রেকর্ডিং পুরস্কার। আরএএইচ/এলএ/আরআইপি