সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জেই সব ধরনের সূচকের সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে দর হারিয়েছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট দর। এ নিয়ে টানা দুইদিন দরপতন হলো দেশের শেয়ারবাজারে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি কোটি টাকা।বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৪২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ২৭ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৫২ পয়েন্ট কমে ১২ হাজার ৭৫৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত আছে ২৮ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ টাকা।এসআই/এসএইচএস/আরআইপি