জাতীয়

পিলখানা ট্রাজেডি : নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

পিলখানা ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে শুক্রবার বাদ আসর পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, শহীদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়গণ, পিলখানায় কর্মরত সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারীগণ অংশ নেন। কর্মসূচি অনুযায়ী নিহতদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পিলখানাসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় বিজিবির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি, দেশের শান্তি এবং অপরিসীম উন্নতি কামনা করা হয়। এছাড়া বিজিবির সকল মসজিদে এবং বিওপি পর্যায়ে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া বাদ ফজর খতমে কোরআনও সম্পন্ন হয়। জেইউ/একে/এমএস