খেলাধুলা

রিয়ালের মাঠে রোনালদোদের হারালো অ্যাটলেটিকো

রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো হারের স্বাদ নিলেন জিনেদিন জিদান। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ০-১ গোলে অ্যাটলটিকো মাদ্রিদের কাছে হেরে গেছে জিদানের দল রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোর হয়ে জয়সূচক গোলটি করেন আন্তোনিও গ্রিজম্যান।সবচেয়ে বড় কথা, ২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত অ্যাটলেটিকোকে হারাতে পারেনি রিয়াল। এর মধ্যে ছয়বার মুখোমুখি হয়ে চারবারই হেরেছে রিয়াল মাদ্রিদ।বার্নাব্যুতে গত চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ বার বল জড়িয়েছিল রিয়াল অথচ, ডার্বিতে এসে অ্যাটলেটিকোর জাল খুঁজে পেলেন না ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ম্যাচ শুরুর আগেই রোনালদো বলেছিলেন, লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা নেই আর তাদের। সেটা প্রমাণ করতেই যেন অ্যাটলেটিকোর কাছে হেরে বসলো লজ ব্ল্যাঙ্কোজরা।এই ম্যাচ জয়ের ফলে শিরোপা দৌড়ে বার্সার সঙ্গে টিকে রয়েছেন অ্যাটলেটিকো। যদিও ২৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সা আর দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর মাঝে পয়েন্টের ব্যবধান ৮। বার্সার পয়েন্ট ৬৩। আর অ্যাটলেটিকোর পয়েন্ট ৫৫। ২৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪।মাচের প্রথম আধঘণ্টার খেলা চলছিল ঢিলেঢালাভাবে। এরপরই ম্যাচে কিছুটা উত্তেজনা আসে। করিম বেনজেমাকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার দিয়েগো গোদিন। রোনালদোর জোরালো ফ্রি-কিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোলের সুযোগ তৈরি হয়েছিল রিয়ালের। কিন্তু ফরাসি স্ট্রাইকার বেনজেমার কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।আট মিনিট পর কেইর লর নাভাসের নৈপুণ্যে বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। বক্সের অনেকটা বাইরে থেকে ফরাসি ফরোয়ার্ড গ্রিজমানের আচমকা বিদ্যুৎ গতির শট শেষ মুহূর্তে নিচু হয়ে ক্রসবারের কোল ঘেষে জালে ঢুকতে যাচ্ছিল। অসাধারণ দক্ষতায় কোনোমতে এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান কোস্টারিকার এই গোলরক্ষক।পরের মিনিটে আবারও রিয়ালের রক্ষাকর্তা নাভাস; স্প্যানিশ মিডফিল্ডার কোকের দূরূহ কোণ থেকে নেয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এ পর্যন্ত ম্যাচের সহজতম সুযোগটি পেয়েছিল রিয়াল। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে জোরালো কোনাকুনি শটও নেন রোনালদো; কিন্তু একটুর জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়।এর তিন মিনিট পরই দারুণ এক পাল্টা আক্রমণে জয়সূচক গোলটি করেন গ্রিজমান। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপে লুইসের সঙ্গে একবার বল দেয়া-নেয়া করে বক্সের মধ্যে বিনা বাধায় সহজেই লক্ষ্যভেদ করেন এই ফরাসি ফরোয়ার্ড। এবারের লিগে গ্রিজমানের এটা ত্রয়োদশ গোল।৬৮তম মিনিটে আবারও সমর্থকদের হতাশায় ডোবান রোনালদো। ১০ গজ দূর থেকে হেড দিলেও বল গোলরক্ষকের হাতে গিয়ে পড়ে। ৮৪তম মিনিটে আবারও দুর্বল হেডে সুযোগ নষ্ট করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।আইএইচএস/বিএ