স্বাধীনতা পদক-২০১৬ পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে অভিনন্দন জানিয়েছে আইএফআইসি ব্যাংক।বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। এ সময়ে ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত সচিব জালাল আহমেদ ও এআরএম নাজমুস সাকিব, ইন্ডিপেনডেন্ট পরিচালক মনিরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার উপস্থিত ছিলেন।এসএ/একে/পিআর