রাজশাহীর তানোরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং তানোর উপজেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন।
সভায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে ব্যাপকভাবে প্রচারণা, সব শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারের চারপাশে পরিষ্কার-পরিছন্নতা অভিযান চালানো, নালা ও নর্দমাসহ পানি জমে মশার লার্ভা সৃষ্টি হতে পারে এমন জায়গাগুলো পরিষ্কার রাখা, জ্বরে আক্রান্ত রোগীকে অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসক অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো এবং সব সরকারি দপ্তরের চারপাশ পরিষ্কার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউনিয়ন মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম