অর্থনীতি

গৃহায়ণ ভবনে প্রপার্টি লিফট

লিফট বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রপার্টি লিফটস সম্প্রতি জাতীয় গৃহায়ণ কর্তপক্ষকে ৮টি লিফট সরবরাহ করেছে। চট্টগ্রামের হালিশহরে গৃহায়ণ কর্তৃপক্ষের ৪টি নির্মাণাধীন ভবনে এসব লিফট সংযোজন করা হবে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রপার্টি লিফটস জাতীয় গৃহায়ণ কর্তপক্ষকে এই লিফট সরবরাহ করলো। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ১১ মার্চ দুইটি ভবনের লিফট উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রপার্টি লিফটস এর পরিচালক বাবুল ইসলাম, প্রধান প্রকৌশলী ফয়সাল আহমেদ, চিফ টেন্ডার সেলস এএসএম সায়েম এবং কনসালটেন্ট সমীর কুমার সাহা রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ব্র্যান্ড মানেজার প্রণব কুমার বলেন, প্রপার্টি লিফটস এর লক্ষ্য হচ্ছে স্বল্পমূল্যে মানসম্পন্ন লিফট জনসাধারণের কাছে পৌঁছে দেয়া। উল্লেখ্য, প্রপার্টি লিফটস ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে লিফট বাজারজাত করছে।এসএইচএস/আরআইপি