অর্থনীতি

নারী ব্যাংকার-উদ্যোক্তাদের ব্র্যাক ব্যাংকের সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শীর্ষ নারী ব্যাংকার ও এস.এস.ই উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংকের নারী কর্মকর্তাদের প্ল্যাটফর্ম ‘তারা’ এর উদ্যোগে বুধবার (২৩ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মাননা দেওয়া। নারী ব্যাংকার হিসেবে ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, দ্যা সিটি ব্যাংকের অপারেশন্স বিভাগের প্রধান মাহিয়া জুনেদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান বিটপী দাস চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা ব্যাংকের নারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় পর্বে অংশগ্রহণ করেন এবং তাদের জীবনের অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন।এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের তিনজন সফল নারী এস.এস.ই উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন উৎসব এন্টারপ্রাইজের ফারজানা আহমেদ, নিখুঁত ক্রাফটের নাজমা আরিফ ও তাজমহল প্রিন্টিংয়ের মাহবুবা ওহিদ। ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ এ সম্মাননা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব ও তারা’র চেয়ারপারসন নুরুন নাহার বেগম।উল্লেখ্য, প্রায় ১ হাজার দুইশ’ জনের বেশি নারী কর্মকর্তা নিয়ে গঠিত ‘তারা’ হচ্ছে প্রাইভেট সেক্টরে নারী ব্যাংকারদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে কর্মরত নারীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিং-এর মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ক্ষেত্রে উৎকর্ষ সাধনে সহায়তা পাবেন।এসএ/এআরএস/আরআইপি