দীর্ঘ ১৮ বছর পর বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে সতের বারের মতো কমিটি গঠন করবে সংগঠনটি।সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু। লিখিত বক্তব্যে তিনি সম্মেলনের সময়সূচি ঘোষণা করেন।অনুষ্ঠানের মধ্যে রয়েছে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১১টায় অপরাজেয় বাংলায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন জানান, ২০১৩ সালের ২৪ অক্টোবর বর্তমান কমিটি গঠিত হয়। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলন থেকে তনুর হত্যকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়।এমএইচ/এআরএস/আরআইপি