রাজধানীর ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ সাত্তার ওরফে লম্বু সাত্তারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।সোমবার দুপুর দেড়টায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের সময় সাত্তারের কাছ থেকে একটি লাইসেন্সবিহীন পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।সাত্তারের বিরুদ্ধে মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি থানায় মামলা রয়েছে।মোহাম্মদপুর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।এআর/এনএফ/পিআর