জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচনের তফসিল ৩০ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এখন সংগঠনটির নির্বাচনি কোন কার্যক্রম চলতে পারবে না বলে জানান আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।সেই সঙ্গে আবদুল্লাহর নামের যে ভোটার রয়েছেন তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আইন সচিব, বাণিজ্য সচিব, রিক্রুটিং এজেন্সি (বায়রার) প্রেসিডেন্ট ও নির্বাচন বোর্ডর সভাপতিসহ ৯ জনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।পরে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনী প্রার্থী হওয়ার জন্য আগ্রহীদের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন তারিখ ধার্য আছে মঙ্গলবার। কিন্তু এই স্থগিতাদেশের ফলে নির্বাচনের সব কার্যক্রমও স্থগিত হয়ে গেল বলে জানান এবিএম আলতাফ হোসেন।নির্বাচনের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মেসার্স ট্রেড ইনফরমেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. আবদুল্লাহ হাইকোর্টে রিট করেন। রিটে ট্রেড অগ্রানাইজেশন আইন এর সেকশন ১২ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। যেটি আরবিট্টেশন অ্যাক্ট ২০০১ এর সঙ্গে সাংর্ঘষিক বলে মন্তব্য করেছেন রিটকারীর আইনজীবী। সংশ্লিষ্ট ভোটার নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ থাকলেও ভোটার তালিকায় নাম না থাকায় তা তিনি পারছিলেন না। এ কারণে তিনি প্রথমে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে গেলেও তার ফয়সালা হওয়ার আগেই তফসিল ঘোষণা করা হয়। এ কারণে আবদুল্লাহ উচ্চ আদালতে আসেন বলে জানান তার আইনজীবী এবিএম আলতাফ হোসেন।তিনি বলেন, আবদুল্লাহর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত। এফএইচ/এসকেডি/আরআইপি