জাতীয়

বেবিচকে গভর্নিং বডি সংযুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিমানের পর এরার সিভিল এভিয়েশনে গভর্নিং বডি সংযুক্তির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে দীর্ঘ সময় বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ১৯৮৫ সালের অধ্যাদেশটি পরিমার্জন করে কিছু সংযোজনসহ আইনটি করা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে গভর্নিং বডি করে ট্রাফিকিং ব্যবস্থাপনাকে শক্তিশালী করা। পাশাপাশি আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা তৈরি করার নির্দেশনা রয়েছে এই আইনে। এর ফলে সিভিল এভিয়েশনের কার্যক্রেমে গতি আসবে বলেও দাবি করেন মোহাম্মদ শফিউল আলম।আরএম/এআরএস/পিআর