ক্যাম্পাস

জবিসাসের পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে ‘বৈশ্বিক উষ্ণতা কমাও পরিবেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) এ আলোচনা সভার আয়োজন করে ।আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমে কাজ করার ফলে সাংবাদিকরা অতি সহজে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে পারেন। ফলে গণমাধ্যমকর্মীরা জন সাধারণের সামনে পরিবেশ রক্ষার বিষয়গুলো তুলে ধরতে পারবেন । গণমাধ্যমকর্মীদের নিজেদের প্রয়োজনে তা করা দরকার । কারণ তারা সমাজের বাইরের কেউ নয়। তাই নিজেদেরকেও রক্ষা করতেই পরিবেশকে বাঁচাতে হবে।আলোচনা সভায় জবি সাংবাদিক সমিতির সংগঠক সাংবাদিক লুৎফর রহমান সোহাগ বলেন, বাংলাদেশ জলাবায়ুগত কারণে অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি মারাত্মক অবস্থানে নেই। যেখানে বিভিন্ন গবেষকরা বলেছেন বাংলাদেশ এক সময় সমুদ্রের নিচে তলিয়ে যাবে। কিন্তু বর্তমানে অনেক জরিপে এতথ্য উঠে এসেছে যে, সমুদ্রতল থেকে বাংলাদেশের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তাহলে আসলে কোন টা উদ্দেশ্যমূলক তা খতিয়ে দেখতে হবে। প্রধান আলোচকের বক্তৃতায় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নিজস্ব প্রতিবেদক মুরাদ আহমেদ বলেন, ‘সাংবাদিকরা জনগণ ও সরকারের মধ্যে সেতু  হিসেবে কাজ করে। তারা চাইলেই দেশের মানুষের নানা সমস্যা উন্মোচন করে সেসব সমাধানের সুযোগ করে দিতে পারে। পরিবেশের উষ্ণতা যেভাবে বেড়ে চলছে এতে দেশের মানুষ বিশেষ করে সেন্টমার্টিনের মানুষ বড় ধরনের বিপদে পড়তে পারে। পরিবেশ রক্ষার্থে আমাদেরকেই একযোগে এগিয়ে আসতে হবে।প্রধান দিকনির্দেশকের বক্তৃতায় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবে ও জবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুলাহ হাই তুহিন বলেন, ‘আমরা সাংবাদিক, আমাদেরকে সততা লালন করতে হবে, লালন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ, হতে হবে নির্বিক।’জবি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ও জবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন বলেন, ‘সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। দেশবাসীর অনাকাঙ্খিত সমস্যাগুলো চিহ্নিত করে জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুফানের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান আহমেদ অপু।উল্লেখ্য, গত  বৃহস্পতিবার জবি ক্যাম্পাস থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে জবি সাংবাদিক সমিতি। এরপর শুক্রবার বেলা ২টার দিকে ছেড়াদ্বীবে মানববন্ধন করে সাংবাদিকরা। সেন্টমার্টিন থেকে ফিরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করে সংগঠনটি।সুব্রত মন্ডল/এসকেডি/এবিএস