ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে জিতলেও পরের ম্যাচে ভারতের কাছে পরাজয় দিয়ে শুরু। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকেই খুব বাজেভাবে বিদায় ঘণ্টা বাজিয়েছে তাদের। পাকিস্তান ক্রিকেট দল ভারতে থাকতেই বিক্ষোভ হয়েছে পাকিস্তানজুড়ে। রোববার দেশে ফেরার পর যে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে তা ছিল যেন জানা কথাই।অবশেষে সেটাই সত্যি হলো। লাহোর বিমান বন্দরে নামার পরই সমর্থকদের কাছ থেকে ধিক্কার শুনতে হলো পাকিস্তান ক্রিকেট দলকে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদি কিন্তু অন্যদের সঙ্গে দেশে ফেরেননি। প্রথমে তিনি গিয়েছিলেন দুবাইতে। তবে আজই তিনি দুবাই থেকে দেশে ফেরেন।যদিও করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরে নামার অবশ্য ধুয়ো ধ্বনির পরিবর্তে ‘বুম বুম আফ্রিদি’ ধ্বনিই শুনেছেন পাকিস্তানের বাকি ক্রিকেটাররা কিন্তু একসঙ্গে লাহোর ফেরেননি। কেউ করাচি, কেউ ইসলামাবাদ কিংবা কেউ লাহোরে। সব জায়গাতেই ধিক্কার শুনতে হয়েছে তাদের। যদিও সবচেয়ে বেশি ধিক্কার শুনতে হয়েছে লাহোরে। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানেজার ইন্তিখাব আলমের সঙ্গে ছিলেন ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, উমর আকমল, আহমেদ শেহজাদ। বিমানবন্দরের বাইরে কয়েক‘শ সমর্থক তাদের উদ্দেশে শেম-শেম (লজ্জা-লজ্জা) বলে স্লোগান দেন। এ সময় খেলোয়াড়দের কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে তুলে দেওয়া হয় নিজেদের গাড়িতে।একই ধরনের অভিজ্ঞতা হয়েছে সরফরাজ আহমেদ, শারজিল খান, আনোয়ার আলীদের। করাচির কায়েদে আজম বিমানবন্দরে তাঁরাও সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন।এ মাসের শুরুতে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। একই অবস্থা টি-টোয়েন্টি বিশ্বকাপেও। অধিনায়ক আফ্রিদির ফর্মও পাকিস্তানের সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি করেছে ক্ষোভ। টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারটাও কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ ক্রিকেট-প্রেমীরা।
Video of Pakistan Cricketers` arrival at Lahore airport, fans chanting shame shame slogans after team`s dismal show. pic.twitter.com/F30qgjBGAG
— Faizan Lakhani (@faizanlakhani) March 27, 2016আইএইচএস/আরআইপি