জাতীয়

এসপি ও পাঁচ ওসিকে ইসিতে তলব

জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ পাঁচ থানার ওসিকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম ঠেকানোর ব্যর্থতার দায়ে সাতক্ষীরায় কর্মরত ওইব্যক্তিদের তলব করে ইসি। আগামী ৩০ মার্চ তাদেরকে ইসি সচিবালয়ে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে।সোমবার রাতে এসপি ও ওসিদের হাজির থাকার নির্দেশা সংক্রান্ত  চিঠি পাঠানো হয়।এর আগে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দায়িত্বে অবহেলার কারণে সাতক্ষীরার যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে সেখানে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সাতক্ষীরায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ও যেসব উপজেলায় নির্বাচন হয়েছে সেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিশনে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।এইচএস/এসকেডি/পিআর