জাতীয়

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ( একনেক) সভায় ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।অনুমোদিত আটটি প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ১ হাজার ৪৪২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৫৩ কোটি ৫২ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৫ কোটি ৪ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৪৬৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করা হবে।বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় পরিকল্পনা সচিব তারিকুল-উল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা ও সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি ৮৭ লাখ টাকা।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও অ্যাকডেমিক সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি ৪৮ লাখ টাকা।বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান সুবিধাদিও আধুনিকীকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৬৭ লাখ টাকা।ডেসকো এলাকায় সুপারভাজরি কন্ট্রোল ও ডাটা অ্যাকুইজিশন (স্ক্যাডা) সিস্টেম স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ২০ লাখ টাকা।বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ৪১ লাখ টাকা। কালিয়াকৈর হাইটেক পার্কের উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৯৪ কোটি ১৫ লাখ টাকা।সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ৬৫ লাখ টাকা। রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক উন্নয়ন ১ম পর্যায় নির্মাণ প্রকল্প। এতে ব্যয় হবে ৮৯ কোটি ৯৮ লাখ টাকা।এসএ/এএইচ/এমএস