রাজনীতি

রিজার্ভ লুট : জড়িতদের বিচারের আওতায় আনার দাবি বিএনপির

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা প্রকৃত সত্য উৎঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে কিভাবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এ তথ্য জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) লুণ্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা নিয়ে এ  সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা  ড. ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এম এ মান্নান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ ও সাংবাদিক মাহফুজুল্লাহ প্রমুখ।এমএম/জেএইচ/এমএস