দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি কমাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণরা এগিয়ে এলে যেকোনো কিছু করা সম্ভব।দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৬’র কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে র্যা লি শেষে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি প্রতিরোধ ও কমাতে সব পদক্ষেপ নিতে কর্মসূচি নিয়েছি। আশা করি, জনগণ ও দেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি পাবে। এএস/এএইচ/এবিএস