টানা পাঁচ কার্যদিবস পতনের পর মঙ্গলবার সামান্য উত্থান ধারায় ফিরেছে শেয়ারবাজার। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের সঙ্গে সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।বাজার পর্যালোচনা করে দেখা গেছে, গত ২২ মার্চ থেকে ডিএসইর সূচকে টানা পতন শুরু হয়। যা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল। মঙ্গলবার দিনশেষে মূল্যসূচক ও লেনদেন সামান্য বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৩০৩ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি টাকা। এদিকে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩১ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৬টির, কমছে ৯১টির এবং অপরিবর্তিত আছে ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৬২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১১ হাজার ৯২৪ পয়েন্টে, সিএসপিআই সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩০১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৯১৯ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত আছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২০ কোটি টাকা।এসআই/একে/এবিএস