টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেকের মত অতটা উজ্জ্বল না হলেও, মন্দও হয়নি ওয়েস্ট ইন্ডিজের। চার ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনালে উঠেছে গেইলের দল। যদিও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হার দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তবুও স্বাগতিক ভারতের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আশাবাদী ড্যারেন স্যামির দল। আফগানদের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন ড্যারেন ফ্লেচার। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লেন্ডল সিমন্স। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ফ্লেচারের। ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজার পিটিআইকে জানান, ‘সিমন্স দলের সাথে যোগ দেবে আন্দ্রে ফ্লেচারের পরিবর্তে।’ ফ্লেচারের ৮৪ রানের উপর ভর করেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল শ্রীলংকাকে। তার অভাব কিছুটা হলেও পূরণ করতে পারবেন সিমন্স। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও ভারতের মাটিতে খেলেছেন তিনি। এছাড়া সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশের বিপিএল এবং পাকিস্তানের পিএসএলে দারুন ব্যাটিং করেছিলেন তিনি।আরআর/আইএইচএস/এবিএস