দেশজুড়ে

তনু হত্যার বিচার দাবিতে রাবিতে মশাল মিছিল

কুমিল্লা সেনানিবাসে কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশাল মিছিল করেছে শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেছে।ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সুহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সভাপতি মিনহাজুল আবেদীন, রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক জুয়েল খান, উদীচীর রাবি শাখার সাধারণ সম্পাদক রিপন কর্মকার প্রমুখ।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে  প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। রাশেদ রিন্টু/এআরএ/পিআর