দেশজুড়ে

কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী এলাকায় প্রভাব খাটানোর অভিযোগে তাকে এ প্রত্যাহারের আদেশ প্রদান করা হয়।মঙ্গলবার রাত ৮টায় তাকে এই প্রত্যাহারের আদেশ দেন নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।এ ব্যাপারে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালেহ আহমেদ বলেন, কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের খবর শুনেছি। তবে অফিসিয়ালি এখনো কোন নির্দেশ পায়নি।  এ ব্যাপারে ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যাহারের ব্যাপারে আমি কিছু জানি না।আব্দুর রহমান আরমান/এআরএ/এবিএস