কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে কবর থেকে লাশ উত্তোলনের পর পুনরায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালের ফরেনসিক বিভাগে নেয়া হচ্ছে। এর আগে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর উপস্থিতিতে বেলা পৌনে ১১ টায় তনুর লাশ উত্তোলনের কাজ শুরু করা হয়। এ সময় জেলা পুলিশ, সিআইডি, ডিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ ও তনুর বাবা ইয়ার হোসেন ও বড় ভাই নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।কামাল উদ্দিন/এসএস/এমএস