পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে এক ভারতীয় গুপ্তচরকে আটকের দাবি করেছে পাকিস্তান। কিন্তু তাদের এই দাবি নাকচ করে দিয়েছে ভারত। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিও চিত্রে যে ব্যক্তিকে দেখানো হয়েছে তিনি গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া এই ঘটনাকে নিজেদের বড় কৃতিত্ব বলে দাবি করেছেন। অপরদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তি ভারতীয় নাগরিক। কিন্তু তিনি গুপ্তচর নন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই ব্যক্তির পাকিস্তানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও প্রত্যাখ্যান করা হয়েছে। তবে পাকিস্তান বলছে, আটক ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর অফিসার এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দেয়ার চেষ্টা চালাচ্ছিলেন।টিটিএন/আরআইপি