বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার ইসারফ হোসেন ইসাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজমকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (এফজেএফ) ১৮ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।বুধবার দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সাধারণ সভা থেকে ২০১৬-১৭ সালের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাহমুদ মোর্শেদ চৌধুরী (দৈনিক অর্থনীতির কাগজ) ও রাজীব খানকে (আরটিভি) সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-সম্পাদক আছাদুজ্জামান (দৈনিক পাঞ্জেরী), কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান (দৈনিক আলোকিত বাংলাদেশ), প্রচার সম্পাদক মামুনুর রশিদ (লিড-নিউজ২৪.কম), দফতর সম্পাদক মোসাদ্দেক আহমদ বশির (দৈনিক আজকের পত্রিকা), জনকল্যাণ সম্পাদক এএম মাহমুদ লিপন (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব রহমান (দৈনিক আমাদের সময়) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বায়েজিদ আহমেদ (দীপ্ত টিভি)।কমিটির নির্বাহী সদস্যরা হলেন ওবায়দুর রশিদ (চ্যানেল আই), ওয়াকিল আহমেদ হিরণ (দৈনিক সমকাল), অনিমেশ কর (ইন্ডিপেন্ডেন্ট টিভি), এম শাহজাহান (দৈনিক জনকণ্ঠ), মোক্তাদির রশিদ রোমিও (নিউ এইজ) ও সৈয়দ আমানত আলী (ঢাকা প্রতিদিন)।উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন লায়েকুজ্জামান (দৈনিক সকালের খবর), সিনিয়র সাংবাদিক খন্দকার আতাউল হক, ওয়াহিদ মিল্টন (এসএটিভি), মজিবুর রহমান জিতু (বাসস), আবু সাঈদ খান (দৈনিক প্রতিদিনের সংবাদ), আরিফুর রহমান দোলন (ঢাকাটাইমস২৪.কম ও সাপ্তাহিক এই সময়) এবং ওয়াহিদুজ্জামান মিয়া (বাসস)।আরএম/বিএ