দলের গঠনতন্ত্রে প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আগামী দু-এক দিনের মধ্যেই অন্যান্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির নব মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমর গঠনতন্ত্রে "এক নেতার এক পদ" চূড়ান্ত করা হয়েছে। গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দু-এক দিনের মধ্যেই কৃষকদল ও ঠাকুরগাঁও জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করবো।প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতিও। এর আগে বুধবার ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ১১দিন পর মির্জা ফখরুলকে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়।এমএম/এএইচ/এবিএস