বিনোদন

মাছরাঙায় ডেনমার্কের রাষ্ট্রদূত

মাছরাঙা টেলিভিশনে আগামীকাল শুক্রবার, ১ এপ্রিল রাত ৯ টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘এডিটর’স গেস্ট’। মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হানা ফুগেল এস্কেয়ার। অনুষ্ঠানে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার কুটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নানাদিক নিয়ে কথা বলবেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সৌরভ পান্ডে। বিশিষ্টজনদের সাক্ষাৎকারভিত্তিক এ অনুষ্ঠানের বিগত পর্বগুলোতে অতিথি হয়ে এসেছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, জার্মানির রাষ্ট্রদূত আলব্রেশট কোনসে, কানাডিয়ান হাই কমিশনার হিডার ক্রুডেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন ইয়ং, ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, ভারতের লোকসভার সদস্য খ্যাতিমান রাজনীতিক শশী থারুর এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত। এলএ/এমএস