শাহবাগে আন্দোলনরত নার্সদের উপর পুলিশের হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস)। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।আন্দোলনরত নার্সদের উপর গতকাল (বুধবার) পুলিশের হামলার ঘটনাকে কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, অধিকার আদায়ে বেকার নার্সদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে। শুধুমাত্র লাঠিচার্জই করেনি, কাদানে গ্যাস, টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হয়েছে।আমাদের অনেকেই এখনও অসুস্থ। এ সময় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি জানান তারা। এছাড়া দাবি আদায় না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন।সংবাদ সম্মেলনে বিডিবিএনএ’র ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার, বিবিজিএনএস’র সভাপতি রাজীব কুমার বিশ্বাস, বিডিবিএনএ’র মহাসচিব ফারুক হোসাইন, বিবিজিএনএস’র সাধারণ সম্পাদক নাহিদা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।এএস/আরএস/এবিএস