জাতীয়

রাজধানীতে মাইক্রোবাসে আগুন

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাস আগুনে পুড়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ারম্যান জিয়াউর রহমান জাগো নিউজকে জানান, পেট্রোল পাম্পের সামনে গাড়িটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের পর সদর দফতরে এখনো রিপোর্ট করা হয়নি। তাই রিপোর্ট পাওয়ার আগে সুস্পষ্ট কারণ বলা যাচ্ছে না।এআর/এএস/এনএফ/এবিএস