রাজনীতি

অ্যাপোলোতে ভর্তি মওদুদ

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভর্তি হয়েছেন তিনি। মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে (মওদুদ আহমেদ) সিঙ্গাপুর নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। মওদুদের সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়া চান তিনি।এমএম/একে/পিআর