কণ্ঠশিল্পী কৃষ্ণকলি’র গৃহকর্মী জান্নাতুল আক্তার শিল্পী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ময়নাতদন্তে উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত পৌঁছেছে।বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর অফিসার ইনচার্জ (ওসি) গণেশ গোপাল বিশ্বাস (জিজি বিশ্বাস)। তিনি জাগো নিউজকে বলেন, মেডিকেলের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কৃঞ্চকলির গৃহকর্মী জান্নাতুল আক্তার শিল্পী। গৃহকর্মীর শরীরে আঘাতের চিহ্ন, হত্যা চেষ্টা কিংবা ধর্ষণের কোনো আলামত মেলেনি।ওসি বলেন, মেডিকেল প্রতিবেদন দিয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছে সে অনুযায়ী পরবর্তী কার্যকরী ব্যবস্থা নেয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবারই আদালতে প্রতিবেদনটি জমা দেওয়া দেয়ার চেষ্টা চলছে বলেও জানান ওসি।শিল্পী অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুশীল চন্দ্র বর্মন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি সংগ্রহ করেছেন।উল্লেখ্য, গত ২৩ মার্চ কৃষ্ণকলির আগারগাঁওয়ের বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শিল্পীকে পাওয়া যায়। কৃষ্ণকলির স্বামী খালেকুর রহমান অর্ক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় কৃঞ্চকলির স্বামী খালেকুরকে গ্রেফতার করে রিমান্ডেও নেয় পুলিশ।জেইউ/এআরএস/আরআইপি