দেশজুড়ে

বরিশাল বিভাগে ১৩টিতে আ.লীগ, ১টিতে বিদ্রোহী

২য় ধাপে বরিশাল বিভাগের ২টি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোলার ১২ ইউপির ১১টিতে আ.লীগ, একটিতে বিদ্রোহীর জয়। আর পটুয়াখালীর বড়ো বিঘাই ইউপিতে আ.লীগ প্রার্থীর জয় হয়েছে।ভোলার ১২ ইউপির ১১টিতে আ.লীগ, একটিতে বিদ্রোহীর জয়ভোলা থেকে অমিতাভ অপুভোলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ১২ ইউনিয়নের নির্বাচন শেষে ১১ ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিতরা হয়েছেন। অপর একটি রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র রেজাউল হক মিঠু চৌধুরী মাত্র ৫৮ ভোটের  ব্যবধানে জয়লাভ করেন। মিঠু পেয়েছেন ৫ হাজার ৯৩ ভোট। অপরদিকে ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান খা পেয়েছেন ৪ হাজার ৯৪৫ ভোট।  এদিকে জেলার ৪ উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী ১১ চেয়ারম্যান হচ্ছেন;  ভোলা সদরের হাসনাইন আহমেদ হাসান (পূর্ব ইলিশা), জহুরুল ইসলাম নকিব (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাচিয়া ইউপি)। লালমোহন উপজেলায় গোলাম মোস্তফা ( রমাগঞ্জ) , ফরিদ উদ্দিন তালুকদার (বদরপুর)। চরফ্যাশন উপজেলায় আশরাফুল ইসলাম ফোটন (ওসমানগঞ্জ), জহরুল ইসলাম পন্ডিত (রসুলপুর), শফিউল্লাহ হাওলাদার (মানিকা), আল এমরান প্রিন্স (আব্দুল্লাহপুর), মো. সিরাজ উদ্দিন জমাদার ( আবুবকরপুর)।  মনপুরা উপজেলায় অলিউল্লাহ কাজল (দক্ষিণ সাকুচিয়া), মো. জাকির হোসেন ( উত্তর সাকুচিয়া )। পটুয়াখালীর বড়ো বিঘাই ইউপিতে আ.লীগ প্রার্থীর জয়পটুয়াখালী থেকে মহিব্বুল্লাহ্ চৌধুরীপটুয়াখালী সদর উপজেলার বড়ো বিঘাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অহিদুজ্জামান মজনু মোল্লা ৩৫১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) আবু জাফর মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮০৩ ভোট। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে তিন শতাধিক পুলিশ, তিন প্লাটুন বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব, ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করেছেন। এ নির্বোচনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এসএইচএস/আরআইপি