ফের সাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক সেনাসূত্র জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার পূর্ব-উপকূলে এই প্রোজেক্টাইল ছোড়া হয়। এ ব্যাপারে এর বেশি তথ্য জানা যায় নি ওই সূত্র । দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।ধারণা করা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্র স্বল্প মাত্রার ছিল। স্থানীয় সময় ১২ টা ৪৫ ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিয়ুন হি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওয়াশিংটনে নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে অংশ নেন। উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা স্বত্তেও তারা পারমাণবিক অস্ত্র তৈরি এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অব্যাহত রেখেছে। এর ফলে কোরীয় উপদ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আলোচনা করতেই সম্মেলনে অংশ নিয়েছেন তিন দেশের শীর্ষ নেতারা। টিটিএন/এবিএস