কি দেখেনি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়াম! পাওয়ার হিট, ছক্কা, চার, উইকেট, নাটক টোটাল ক্রিকেটের পসরা সাজিয়ে বসেছিল বিশ্বকাপ টি-টোয়েন্টির সেমিফাইনাল। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই মেতে ওঠে ওয়েস্ট ইন্ডিয়ানরা। নাচে-গানে মেতে ওঠে ওয়েস্ট ইন্ডিজের সকল ক্রিকেটাররা। ক্রিকেটের বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হলো না। ভারতের বিপক্ষে জয়ের পর মাঠে বসেই ব্রাভোর গাওয়া গান ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গেয়ে উল্লাশ করে গেইল-স্যামিরা। শুধু কি তাই? হোটেলে ফিরেও বাস থেকে নেমে ওয়েস্ট ইন্ডিজরা হোটেলে আগত কয়েকশো উইন্ডিজ ফ্যানের সামনে বসেই নাচা শুরু করে। ব্রাভোর গাওয়া গানটিই গেয়ে নেচে সকলকে আনন্দ দিতে থাকে তারা। শেষের দিকে যোগ দেন আরেক হার্ড হিটার ক্রিস গেইলও। ৩ তারিখ বিশ্বকাপ টি-টোয়েন্টির ফাইনালে পুরনো প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজ। এই ইংল্যান্ডকেই গ্রুপ পর্বে তুলোধুনো করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।আরআর/এমআর/পিআর