বিশ্বে মোটা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বজুড়ে ৬শ ৪০ মিলিয়ন মানুষই বেশি স্বাস্থ্যের অধিকারী। ১৯৭৫ সালে বিশ্বে মোটা মানুষের সংখ্যা ছিল ১শ ৫ মিলিয়ন মাত্র। তা ২০১৪ সালে এসে কয়েকগুণ বেড়ে গেছে। বডি মাস ইনডেস্কের (বিএমআই) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় জানানো হয়েছে, প্রতি ১০ পুরুষের মধ্যে একজন এবং প্রতি সাত নারীর মধ্যে একজন বেশি স্বাস্থ্যের অধিকারী। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের পাবলিক হেল্থ বিভাগের প্রফেসর মাজিদ ইজাতি এ সম্পর্কে বলেন, বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য ওজন বেড়ে যাওয়া আগের চেয়ে তাদের স্বাস্থ্যে ব্যাপক ঝুঁকি বাড়াচ্ছে। ওজন বৃদ্ধির ফলে ব্লাড প্রেসার, ডায়াবেটিকসসহ মারাত্মক সব রোগী আক্রান্ত হচ্ছেন তারা। দক্ষিণ এশিয়ায় মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষই অতিরিক্ত স্বাস্থ্যের অধিকারী। আর কেন্দ্রিয় এবং পূর্ব আফ্রিকার ১২ ভাগ নারী এবং ১৫ ভাগ পুরুষই মোটা। বৃহস্পতিবার বিএমআইয়ের প্রতিবেদনটি প্রকাশিত হয়। ১শ ৮৬টি দেশের মানুষের ওপর ভিত্তি করে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। টিটিএন/পিআর