বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের হাউজিং রোড থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাউজিং রোডের মেসার্স জসিম স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো, বিসিক টেক্সটাইল মোড় সংলগ্ন পুরান পাড়া এলাকার মৃত আ. খলিফার ছেলে মো. হাশেম ভান্ডারী (৬০) ও নগরীর ২৯নং ওয়ার্ডের বাঘিয়া এলাকার মো. জাকির হোসেন মৃধার ছেলে মো. সুমন মৃধা (৩৫)।মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. আবু সাঈদ জানান, ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে। তারা নগরীর চিহ্নিত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।সাইফ আমীন/এআরএ/পিআর