দেশজুড়ে

কালিয়াকৈরে তুলার গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শুক্রবার মধ্যরাতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত দেড়টার দিকে চন্দ্রা এলাকায় একটি চারতলা ভবনের দোতলায় উজ্জল হোসেনের তুলার গুদামে আগুন লাগে। মূহুর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন। আমিনুল ইসলাম/এফএ/এমএস