জাতীয়

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ (শনিবার)। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।  ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়। ২০০৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল সাড়ে ১০ টায় নীল বাতি জ্বালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এদিকে, দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি  সন্ধ্যা সাড়ে ৬ টায় স্নায়ুবিক প্রতিবন্ধকতায় আক্রান্তদের অংশ গ্রহণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন।এএইচ/এমএস