বিনোদন

প্রকাশ হলো জাহিদ সাঁইয়ের নিঃশ্বাসের বর্ণমালা

বর্ণাঢ্য আয়োজনে প্রকাশিত হয়েছে শিল্পী জাহিদ সাঁইয়ের প্রথম একক অ্যালবাম ‘নিঃশ্বাসের বর্ণমালা’। গেল বৃহস্পতিবার, ৩১ মার্চ বিকেলে রাজধানীর একটি রেস্তোরায় জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে অ্যালবামটি প্রকাশ করা হয়েছে।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শহীদুল ইসলাম, দন্তস রওশন, চিত্রপরিচালক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অ্যাডাম দৌলা, প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব এস এ হক অলিক, সংগীতশিল্পী শেখ শাহেদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন এবং জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ। ‘নিঃশ্বাসের বর্ণমালা’ অ্যালবামের সবকটি গানের কথা লেখার পাশাপাশি সুর ও কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। অ্যালবামে গান রয়েছে ১০টি। গানগুলো হচ্ছে- ‘শুন্য শুন্য’, ‘প্রেমকবি’, ‘হৃদয়ের সবটা জুড়ে’, ‘নিঃশ্বাসের বর্ণমালা’, ‘ইচ্ছে করে’, ‘কাঙ্গাল’, ‘ঘুম ঘুম রাত’, ‘রাত পোহাবে বলে’, ‘অচেনা মন’ ও ‘বাংলাদেশ’। সজীব দাস ৯টি ও আমজাদ হোসাইন ১টি গানের সংগীত পরিচালনা করেছেন। অ্যালবামে শিল্পীর সাথে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নির্ঝর। ব্যাক ভোকালস ও হামিং দিয়েছেন ফাহিম ফয়সাল ও সিঁথী।এলএ/এমএস